আফগান মন্ত্রিসভায় সাবেকদের জায়গা নেই : বারাদার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০:৪৯ পিএম

আফগানিস্তানের প্রশাসনের সাবেক কর্মকর্তারা ইসলামিক এমিরেটের কোনো পদে যুক্ত হতে পারবেন না তাদের দুর্নীতিগ্রস্ত অতীতের জন্য। গত সোমবার রেডিও-টেলিভিশন অব আফগানিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির উপপ্রধানমন্ত্রী মোল্লাহ আবদুল গনি বারাদার এসব কথা জানান।

আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি অনুসারে আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন প্রশ্নে বারাদার বলেন, ‘দোহায় আলোচনার সময় যুক্তরাষ্ট্র কিছু সাবেক সরকারি কর্মকর্তার নাম দিয়েছিলেন আমাদের সরকারে যুক্ত করার জন্য। কিন্তু ওই কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত। তারা ইসলামিক এমিরেটের ক্ষতি করতে পারে।’ বারাদার আরও বলেন, ‘এ মানুষগুলো আমাদের সরকারে যুক্ত হতে পারবেন না। কারণ তারা সংখ্যায় মাত্র পাঁচজন হলেও, তারা সরকারের ক্ষতি করতে পারে। এমন মানুষ আমাদের সরকারকে উৎখাত করবে, এটা আমরা মেনে নিতে পারি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত