মহারাজা মাইন বিস্ফোরণ ট্র্যাজেডি দিবস আজ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১:৫১ পিএম

দিনাজপুর জেলার ইতিহাসে এক বেদনাবিধুর দিন আজ। ১৯৭২ সালের এই দিনে দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ হাই স্কুলের ট্রানজিট ক্যাম্পে ভয়াবহ মাইন বিস্ফোরণে পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা নিহত হন। দিবসটি উপলক্ষে ‘৬ জানুয়ারি স্মৃতি পরিষদ’, মহারাজা গিরিজানাথ হাই স্কুল ও দিনাজপুর প্রেস ক্লাব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

জানা গেছে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনের পর দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ীর মহারাজা হাই স্কুলে স্থাপন করা হয় মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্প। ১৯৭২ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় উদ্ধারকৃত অস্ত্র বাংকারে নামানোর সময় অসতর্ক অবস্থায় একজন মুক্তিযোদ্ধার হাত থেকে একটি মাইন পড়ে যায়। এতে মাইনটি বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে বাংকারের পুরো অস্ত্রভা-ার বিস্ফোরিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত