নোয়াখালীর চাটখিল উপজেলায় সংবাদ সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ। রিয়াদ আমাদের নতুন সময় ও আওয়ার টাইম পত্রিকার চাটখিল প্রতিনিধি।
রিয়াদ বলেন, গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলামের বাড়ির সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও তার বাড়িতে হামলার খবর পেয়ে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে যাই। ফেরার পথে বিনাইতলা এলাকায় সাত-আট মুখোশধারী আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
