ফেনীর পরশুরামে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া নুরুজ্জামান ভুট্টু পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়।
পাওনা টাকা চাওয়ায় পরশুরামে গত ২৩ ডিসেম্বর হামলায় শাহীন চৌধুরী (৫৫) নামের এক দোকান কর্মচারী নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা আক্তার বাদী হয়ে মামলা করার পর চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে প্রধান অভিযুক্ত নুরুজ্জামান এতদিন পলাতক ছিলেন।
