‘বঙ্গবন্ধু ম্যারাথন’: রাজধানীর যে যে রুটে যান চলাচল বন্ধ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১০:২৬ পিএম

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২’ উপলক্ষে সোমবার ভোর ৪টা থেকে দুপুর আনুমানিক ১টা পর্যন্ত হাতিরঝিলের রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সবাইকে এদিন হাতিরঝিল এলাকা এড়িয়ে ডাইভারশন মেনে চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। 

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেইনবো ক্রসিং নিয়ে যে সমস্ত যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক তারা মগবাজার, মৌচাক হয়ে যাবে। রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যে সমস্ত গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তারা গুলশান বাড্ডা লিংক রোড হয়ে যাবে। পুলিশ প্লাজা হয়ে যে সমস্ত গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক তারা পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাবে।

এ ছাড়া সকাল সাড়ে ৫টায় ম্যারাথন দলটি আর্মি স্টেডিয়াম হতে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের সময় যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত