সুরভী-৯ ল‌ঞ্চের যাত্রা বা‌তিল, থানায় অ‌ভি‌যোগ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৮:১০ পিএম

পরবর্তী নি‌র্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-ব‌রিশাল নৌ রু‌টের সুরভী-৯ ল‌ঞ্চের যাত্রা বা‌তিল করা হ‌য়ে‌ছে। এ ছাড়া ল‌ঞ্চের ম্যানেজার মিজানসহ বা‌কি কর্মচারিদের বিরু‌দ্ধে ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছেন বন্দর কর্মকর্তা। 

যা‌ন্ত্রিক ত্রু‌টি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে এই বিআইড‌ব্লিউ‌টিএ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌রিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান ব‌লেন, এ লঞ্চে যা‌ন্ত্রিক ত্রু‌টি এবং সাংবা‌দিক ও যাত্রী‌দের ওপর হামলার ঘটনা‌কে ঘি‌রে যে প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে তা‌র প‌রি‌প্রেক্ষি‌তে যাত্রা বাতিলের সিদ্ধান্ত হ‌য়ে‌ছে। তা ছাড়া থানায় এক‌টি অ‌ভি‌যোগও দা‌য়ের ক‌রে‌ছি আ‌মি।

এ দিকে সুরভী-৯ লঞ্চে যাত্রী নির্যাতনের ছবি তুলতে গিয়ে লঞ্চের স্টাফদের হামলায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের  চিত্র সাংবাদিক দেওয়ান মোহন এবং চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরাপারসন  রুহুল আমিন আহত, ক্যামেরা ভাঙচুরের ঘটনায় বরিশাল কেতয়ালী মডেল থানায় দুটি অভিযোগ দায়ের হয়েছে। 

রোববার বিকেল ৫ টার দিকে তারা এই অভিযোগ দায়ের করেন তারা। 

অভিযোগে সুরভী-৯ লঞ্চের ম্যানেজার মিজানসহ অজ্ঞাতনামাদের অভিযুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত