পার্বত্য জেলা রাঙ্গামাটিতে টেলিযোগযোগ সেবার মান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, পার্বত্য জেলার সব ইউনিয়নকে মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা হবে। এ ব্যাপারে সরকার কাজ করছে।
