মেহেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০১:০৮ এএম

মেহেরুপুরে এক ছাগল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে ভাতিজার কোদালের আঘাতে চাচার মৃত্যু হয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিনের বিভিন্ন সময়ে ঘটনাগুলো ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

মেহেরপুর : নিহত ছাগল ব্যবসায়ীর নাম তোফাজ্জেল হোসেন। তিনি মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের বাসিন্দা।

নিহতের স্ত্রী মনিতাজ খাতুন জানান, ছাগল ব্যবসার পাশাপাশি বিয়ের ঘটকালিও করতেন তার স্বামী। রবিবার রাত ১০টার পর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। রাতে বাড়ি না ফিরলে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন। সোমবার সকালে গ্রামের উত্তরমাঠের কৃষকরা তার দ্বিখ-িত মরদেহ পড়ে থাকতে দেখে তাদের খবর দেয়।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বলেন, ‘হত্যাকা-ের রহস্য খুঁজতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’

ঝিনাইদহ : গতকাল বিকেলে ঝিনাইদহ সদরের যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চাচার নাম আওলাদ হোসেন (৭০)। তিনি সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, গ্রামের দাড়িরপুর মাঠের ১০ কাঠা জমি নিয়ে আওয়াল হোসেন ও তার ভাতিজা শহীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এদিন ওই জমিতে গেলে চাচা-ভাতিজার বাগ্বিত-া হয়। এক পর্যায়ে ভাতিজা শহীদ কোদাল দিয়ে আওলাদের মাথায় আঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : গতকাল ভোরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি দক্ষিণপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে আবদুল খালেক (৪৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত