পার্বতীপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০১:০৯ এএম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শিশু ধর্ষণের মামলায় আসামি সাইফুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। গতকাল সোমবার দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। সাইফুলের বাড়ি উপজেলার শিংগীমারী তকেয়াপাড়া (জমিরহাট) গ্রামের।

রায়ে আসামি সাইফুলকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। ২০১৬ সালের ১৮ অক্টোবর বাড়ির বাইরে খেলার সময় নিখোঁজ হয় ৫ বছরের শিশুকন্যা। পরদিন ১৯ অক্টোবর বাড়ির পাশর্^বর্তী একটি হলুদ ক্ষেত  থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করালে ধর্ষণের বিষয়টি জানা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত