নারায়ণগঞ্জে ককশিটের গুদামে আগুন

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২:১৩ পিএম

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় একটি ককশিটের কারখানা ও গুদামে আগুন লেগেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নলুয়া এলাকার ওই গুদামে অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন জানান, খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর আটটি ইউনিট সেখানে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে ওই এক ঘণ্টার মধ্যেই কারখানায় থাকা ককশিট ও যন্ত্রপাতি পুড়ে যায়। এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত