ধর্মপাশায় নিজ ঘরে স্বামী-স্ত্রীর লাশ

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৮:৪৪ পিএম

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার টানমেউহারী গ্রামে নিজ ঘরে স্ত্রীর মরদেহের পাশে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা স্ত্রীকে খুন করে স্বামী আত্মহত্যা করেছেন। নিহত স্ত্রীর নাম স্বাধীনা আক্তার (৫০) ও স্বামী বাচ্চু মিয়া (৫৭)।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে ধর্মপাশা থানা পুলিশ নিহত স্বামী-স্ত্রীর বসত ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী বাচ্চু মিয়া জুয়া খেলার অভ্যাস ছিল। যার কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগে থাকত। গতকাল (১১ জানুয়ারি) রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী শুয়ে পড়েন। বুধবার বিকেল পর্যন্ত তাদের ঘরের দরজা বন্ধ থাকে। আশপাশের লোকজন ডাকলেও কারো সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে দেখেন ঘরের সিলিংয়ের সঙ্গে বাচ্চুর মিয়ার লাশ ঝুলছে  ও রুমের এক কোনে স্বাধীনা আক্তারের মরদেহ পড়ে আছে। পরে স্থানীয়রা ধর্মপাশা থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্বার
করে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো মিজানুর রহমান বলেন, নিহত বাচ্চু মিয়া জুয়া খেলার অভ্যাস ছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে স্বামী ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে খুন করার পর আত্মহত্যা করেন। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত