ইয়াসিরকে গালি দিয়ে শাস্তি পেলেন জেমিসন

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১:২৬ পিএম

বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে খেলা চলাকালীন অশালীন মন্তব্যের জেরে জরিমানা করা হল নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনকে।

বাংলাদেশের ব্যাটার ইয়াসির আলিকে আউট করার পরে তার উদ্দেশে অশালীন মন্তব্য করেন জেমিসন। ম্যাচ শেষে আম্পায়াররা ম্যাচ রেফারি জেফ ক্রোকে সেটি রিপোর্ট করেন। জেমিসন অভিযোগ স্বীকার করেন নেন।

পরে শাস্তি হিসেবে জেমিসনের ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়। শুধু তাই নয়, তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

ভবিষ্যতে এই ঘটনা ঘটালে আরো বড় শাস্তি পেতে পারেন জেমিসন। কারণ এই নিয়ে গত ২৪ মাসে তিনটি ডিমেরিট পয়েন্ট হল তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত