মহেশখালীতে ছেলের প্রেমে বলি হলেন বাবা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১২:৫৭ পিএম

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে এক মাদ্রাসা ছাত্রীকে প্রেমিকের মোবাইল উপহার ঘটনায় প্রেমিকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোরে আক্তার আহমদ নামের ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই।

স্থানীয় সূত্রে জানা যায়, মাতারবাড়ির সাইরারডেইল এলাকার আক্তার আহমদের ছেলে সঙ্গে একই এলাকার মো. নাছির উদ্দীনের মেয়ের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি কথা বলার জন্য প্রেমিকাকে একটি মোবাইল ফোন দেন প্রেমিক।

বিষয়টি গত বৃহস্পতিবার রাতে জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে প্রেমিকার ভাই প্রথমে প্রেমিকের মাকে মারধর করে। পরে বাজার থেকে ফেরার পথে আক্রান্ত হন প্রেমিকের বাবা আক্তার আহমদ।  তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায় ওই যু্বক।

পরে স্থানীয়রা আহত আক্তার আহমদকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, প্রেমের সম্পর্ক নিয়ে একজনকে খুন করা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশের একটি টিম পরিদর্শনে গেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত