পটুয়াখালী পৌরসভার স্বাস্থ্য বিভাগের জন্য আইসিইউ সুবিধা সংবলিত একটি অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত সরকার।
গতকাল শনিবার দুপুরে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমদের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না।
ওয়ার্ড কাউন্সিলর কাজল বরণ দাসের সঞ্চালনায় পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ূন কবির, অতিরিক্ত পুলিশ সুপার আলী আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস প্রমুখ।
