দোহারে মতবিনিময়

সুষ্ঠু নির্বাচন চাইলেন প্রার্থীরা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২:৩২ এএম

ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার দুপুরে দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য নারী ও পুরুষ প্রার্থীদের নিয়ে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা করেছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলাম। সভায় প্রার্থীরা জেলা প্রশাসকের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রার্থীদের উদ্দেশে বলেন, আপনারা মেহেরবানি করে কেউ আচরণবিধি লঙ্ঘন করবেন না। আইন লঙ্ঘন করলে শাস্তি পাবেন, এমনকি আপনার মনোনয়নটিও বাতিল হয়ে যেতে পারে। এ সময় তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে প্রার্থীদের আশ^স্ত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত