ছিনতাইকারীর ছুরিকাঘাতে সেনা সদস্য নিহত

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০১:৫৮ এএম

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সেনাবাহিনীর এক সদস্য খুন হয়েছেন। তার নাম শাহীন আলম (২২)। শুত্রবার রাত সাড়ে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় আল আমিন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মানিকেরকান্দি গ্রামের আইয়ুব আলির ছেলে ও বরিশাল জেলায় সেনাবাহিনীর সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বন্ধু হাবিব জানান, তিনি সাত দিনের ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এমন একটি ঘটনার খবর পেয়েছি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত