কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষক দুলাল মিয়া হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। গতকাল সোমবার দুপুরে আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন।
রায়ে যাবজ্জীবন কারাদ-ের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদ-ের আদেশ দেওয়া হয়। এ সময় সাজাপ্রাপ্ত ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এক আসামি পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় ৩ জনকে খালাস দেন বিচারক।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন বাচ্চু মিয়া, ফেরদৌস মিয়া, সাদেক মিয়া, রুহুল আমিন, জুবায়ের ও মঞ্জু বানু। তাদের মধ্যে বাচ্চু মিয়া পলাতক রয়েছেন। আসামিরা কটিয়াদী উপজেলার করগাও ইউনিয়নের উত্তর ভুনা গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আজিজুল হক জানান, ২০১৭ সালের ২৬ জুন দুপুরে আসামিরা উত্তর ভুনা গ্রামের বাসিন্দা
কৃষক দুলাল মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন। ওইদিনই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম ১০ জনকে আসামি করে কটিয়াদী থানায় হত্যা মামলা করেন।
