গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা স্থাপন করায় তিনটি ইটভাটা মালিকের কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে এক্সকেভেটর মেশিন দিয়ে ওই ভাটা তিনটি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়া জানান, অভিযানকালে ওই এলাকার প্রিন্স হিমেল ব্রিকসকে ২ লাখ টাকা, ন্যাশনাল ব্রিকসকে ৫ লাখ টাকা এবং সুইট ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
