মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে আটক

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১১:৫৭ পিএম

নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধা মায়ের অভিযোগে জাকির হোসেন (৩৫) নামে মাদকাসক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া জাকিরের বাড়ি উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামে।

স্থানীয়রা জানায়, জাকির বেশ কিছুদিন ধরে নিয়মিত ইয়াবা ও হেরোইন সেবন করে আসছিল। মাদক কেনার টাকার জন্য সে প্রায়ই মা ও স্ত্রীকে নির্যাতন করত। গত সোমবার রাতেও টাকা চাইলে দিতে না পারায় জাকির তার মা জমেলা বেগম (৬০) ও স্ত্রী আকলিমা খাতুনকে (৩০) মারধর এবং ঘরের আসবাব ভাঙচুর করে। এ সময় মা ও স্ত্রীর কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এসে জাকিরকে একটি ঘরে আটকে রাখেন। পরে তার মা ফোন করে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, মাদক আইনে মামলা দিয়ে অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত