ঝিনাইদহ সীমান্তে অনুপ্রবেশকালে আটক ২১

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১১:৫৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল মঙ্গলবার বিকেলে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় মহেশপুর থানার মাটিলা গ্রামের মাঠ থেকে ২১ বাংলাদেশিকে আটক করা হয়। তারা হলো সজীব শেখ, আমেনা খাতুন, ঈশিতা, দীপংকর সরকার, সোহরাব মন্ডল, রাকিবুল সরদার, নাজমা বিবি, পারুল, আফশীন, আফরীন, নাছিমা খাতুন, জাহিদা বেগম, রহান, লাবণী খাতুন, আরবি খাতুন, জাহানারা খাতুন, সালমা খাতুন, সোহাগী, তানজীলা বেগম, বকুল বেগম ও রাবিয়া খাতুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত