নীলফামারীতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৩:৫৪ পিএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সানজিদা আকতার কণা (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া শহীদ নুর মোহাম্মদ লেন মহল্লার বাসার ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত সানজিদা ওই এলাকার শফিকুল ইসলাম গাফ্ফারের মেয়ে। তিনি স্থানীয় একটি বিউটি পারলারে কর্মরত ছিলেন।

মেয়েটির মা ফুলমনি বলেন, সকালে কাজের প্রয়োজনে আমরা বাইরে গেলে বাড়িতে সে একাই ছিল। বেলা সাড়ে এগারোটার দিকে বাসায় ফিরে দেখি মেয়ে আমার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নেয়ার অনেক আগেই কণার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলার মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আপাতত একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত