পারিবারিক কলহের জের

নাটোরে স্ত্রী মেয়েকে শ্বাসরোধে হত্যা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০১:২৭ এএম

নাটোর সদর উপজেলার উত্তর চৌধুরীপাড়া এলাকায় আবদুস সাত্তার নামে এক ব্যক্তি পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মাসুরা বেগম (২৭) ও শিশুকন্যা মাহফুজাকে (৮) গলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আবদুস সাত্তারকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রবিবার দুপুরে পারিবারিক কলহকে কেন্দ্র করে স্ত্রী ও শিশুকন্যাকে গলা টিপে হত্যা করে সাত্তার। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার এবং সাত্তারকে আটক করে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত