চকরিয়ায় আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১১:২৮ এএম

কক্সবাজারের চকরিয়ায় মো. বদন হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ৫ পুলিশ সদস্য।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঠুটিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে অভিযান শেষে মোহাম্মদ সাগর (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সাগর ওই এলাকার মোহাম্মদ আব্দুল জলিলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ওসি ওসমান গনি।

তিনি বলেন, মো. বদন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযানে গেলে আসামিরা দা ও লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় দায়ের কোপ ও লাঠির আঘাতে ২ জন এসআই ও ৩ জন কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, এ সময় ঘটনাস্থল থেকে সাগর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেও আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত