নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে তার ফেসবুক আইডি থেকে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক মো. শামীম আহমেদ জানান, সম্প্রতি ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন শেষে নাটোরে কর্মস্থলে ফেরেন। গত দুদিন থেকে শরীরটা একটু খারাপ যাচ্ছিল। এরই মধ্যে অনলাইনে বিভিন্ন মিটিং চালিয়েছেন। সোমবার শরীর বেশি খারাপ হলে করোনা পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট আসে।
চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
