নাটোরের সিংড়ায় বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে।
সোমবার সকাল ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. রাসেল (২৫) নন্দীগ্রাম উপজেলার দাঁতমানিকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ী। রাসেল স্বেচ্ছায় রক্তদানের সংগঠন রনবাঘা ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ছিলেন।
জানা যায়, সোমবার সকালে সিংড়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় ভাতিজাকে রেখে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
