করোনায় আক্রান্ত ফরিদপুরের এসপি ও দুই ইউএনও

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৩:৫৬ পিএম

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ সদর উপজেলা ও জেলার নগরকান্দা উপজেলার দুই নির্বাহী কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

তারা বর্তমানে তাদের সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

দুই ইউএনও হলেন- নগরকান্দার ইউএনও জেতী প্রু ও সদর উপজেলা ইউএনও মো. মাসুদুল আলম।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।  

জানা যায়, এসপি আলিমুজ্জামান পুলিশ সপ্তাহ উপলক্ষে করোনা স্যাম্পল দেন। পরে পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

এছাড়া দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও')র করোনা উপসর্গ দেখা দিলে তারা নমুনা পরীক্ষা করার পর তাদেরও পজিটিভ আসে। তারাও আইসোলেশনে আছেন।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদুল আলম জানিয়েছেন, সুস্থ আছেন তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন। 

এদিকে ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ২৯৩টি নমুনা পরীক্ষা মধ্যে ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১.৬৩ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত