ইউক্রেন ঘিরে পূর্ব ইউরোপীয় অঞ্চলে যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, তার অবসানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউরোপের এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনে আগামী সপ্তাহে ইউক্রেন সফরে যাবেন তিনি। ইউক্রেন সংকটে রক্তপাত এড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলেও জানিয়েছেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী।
ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। পুতিন বলেছেন, তিনি কথা বলার জন্য প্রস্তুত থাকলেও মস্কোর প্রধান নিরাপত্তা দাবিগুলোর সুরাহা করেনি যুক্তরাষ্ট্র এবং ন্যাটো। যুক্তরাষ্ট্র বলেছে, এখন ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালানোর সক্ষমতা আছে রাশিয়ার। তবে রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে এটি বিপর্যয়কর হবে এবং এতে কোনো পক্ষই জয়ী হবে না বলে সতর্ক করে দিয়েছেন বরিস জনসন।
