চট্টগ্রামে আরও ১১১৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০২:৩৯ পিএম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪১ শতাংশ। তবে এদিন করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

রবিবার চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী।

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১৯ হাজার ১২৭ জন। এর মধ্যে নগরে ৮৬ হাজার ৮৭৯ জন এবং উপজেলা পর্যায়ে ৩২ হাজার ২৪৮ জন।

আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৫৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩০ এবং উপজেলায় ৬২৪ জন।

তিনি জানান, চট্টগ্রামে ৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ১১৫ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত