শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় মামলা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৩:৪৪ পিএম

মাদারীপুর জেলার শিবচরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

রবিবার সকাল ৯টার দিকে দুর্ঘটনায় নিহত বেগম রোকেয়ার ছেলে শাহাদাত শিকদার বাদী হয়ে তিন যানবাহনের চালকের নামে মামলা দায়ের করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সকালে বাঁচামারা গ্রামের নিহত রোকেয়া বেগমের ছেলে শাহাদাত শিকদার দুর্ঘটনাকবলিত ২টি বাস ও একটি প্রাইভেটকার চালকের নামে মামলা করেন।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী খলিল মাতুব্বরের (৭০) মৃত্যু হয়। পরে হতাহতদের উদ্ধার করতে আসা স্থানীয়দের উপর অপর একটি বাস উঠিয়ে দিলে দশ মিনিটের ব্যবধানে আরও ৩ জনের মৃত্যু হয়।

এছাড়াও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় আরও একজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত