'দক্ষ জনশক্তি তৈরি করছে বাংলাদেশ আইটি প্রোফেশনাল ফ্রেন্ডস ক্লাব'

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১০:৪৪ পিএম

আইটি প্রফেশনালদের অন্যতম বাংলাদেশ আইটি প্রোফেশনাল ফ্রেন্ডস ক্লাব (বিআইটিপিএফসি) এর পক্ষ থেকে বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নবনির্বাচিত প্রেসিডেন্ট রাসেল টি আহমেদকে শুভেচ্ছা জানানো হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিআইটিপিএফসি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সালেহ মোবিন, ভাইস প্রেসিডেন্ট ফারুক আজম এরশাদ এবং নাহিদা আক্তার, সাজ্জাদ হোসেন, রাজিব হাসান, মনোয়ার হোসেন ,জুয়েল রানা, মুকিদুর রহমান তনয়। 

রাসেল টি আহমেদ বিআইটিপিএফসির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বেসিস এর পক্ষ থেকে সব সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরি করছে বাংলাদেশ আইটি প্রোফেশনাল ফ্রেন্ডস ক্লাব।

বিআইটিপিএফসি বাংলাদেশের আইটি প্রোফেশনালদের জন্য একটি সক্রিয় প্ল্যাটফর্ম ৷ এ সংস্থায় ৭ হাজার ৫ শত এরও বেশি সদস্য রয়েছে। এ গ্রুপের প্রধান লক্ষ ও উদ্দেশ্য হলো বাংলাদেশের আইটি সেক্টরকে এগিয়ে নেয়া এবং প্রফেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে আইটি ইন্ডাস্ট্রিতে দক্ষ লোক তৈরি করা, নতুন নতুন প্রযুক্তি নিয়ে ওয়ার্কশপ, ওয়েবিনার, সেমিনার এর মাধ্যমে নলেজ শেয়ারিং করা, চাকরির সুযোগ তৈরি করা, ১০০ ছেলেমেয়েকে ইনটার্নশিপ করানোসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত