১৯ বছরে তুরস্কের মুদ্রাস্ফীতি সর্বোচ্চ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১১:০৫ পিএম

তুরস্কে রেকর্ড মূল্যস্ফীতির কারণে দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান প্রধান সাইত এরদাল ডিনসারকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। গত ১৯ বছরের মধ্যে তুরস্কের মুদ্রাস্ফীতি সর্বোচ্চ ৩৬ দশমিক ১ শতাংশে পৌঁছানোর পর তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তুরস্কের অর্থনৈতিক খাতে চলমান সংকটের জেরে ২০১৯-এর জুলাই থেকে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের তিন গভর্নরকে বরখাস্ত করা হয়েছে। তাদের বরখাস্তের পেছনে তুর্কি মুদ্রা লিরার দর পতনের পেছনের কারণও রয়েছে। ডিসেম্বরে প্রকাশিত ২০২১ সালের প্রকাশিত মুদ্রাস্ফীতির পরিসংখ্যানে দেশটির সরকারপন্থি এবং বিরোধী দলগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়।

সরকারবিরোধীরা অভিযোগ করেছে, প্রকাশিত প্রকৃত পরিসংখ্যান গোপন করা হয়েছে। জীবনযাত্রার প্রকৃত বিষয়টি দ্বিগুণ। বরখাস্ত পরিসংখ্যান প্রধান গত মাসে সাংবাদিকদের বলেছিলেন, আমি এখন এই অফিসে আছি, তবে আগামীকাল অন্য কেউ বসতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত