দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নেতা মো. ইব্রাহীম খলিল। তিনি নবাবগঞ্জ সদর কলকোপা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
রোববার অনুষ্ঠিত ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফলে তিনি বিপুল ভোটে এ জয় পান।
তিনি নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির পাশাপাশি দৈনিক সমকালের নবাবগঞ্জ ঢাকা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
তিনি আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৯৯৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তুষার আহমেদ আনারস প্রতীক নিয়ে ৫৯৫ ভোট পেয়েছেন।
এ ছাড়া ইব্রাহীম খলিল নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।
ইব্রাহীম খলিল ছাড়াও এ উপজেলার ১৪ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত বিজয়ীরা হলেন শিকারী পাড়ায় বীর মুক্তিযোদ্ধা আলীমোর রহমান খান পিয়ারা, জয়কৃষ্ণপুরে রেশমা আক্তার, বারুয়াখালীতে এম এ বারী বাবুল, নয়নশ্রীতে মো. পলাশ চৌধুরী, শোল্লায় মো. মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যন্ত্রাইলে এ.কে.এম মনিরুজ্জামান তুহিন, বান্দুরায় মো. হুমায়ুন কবির, বক্সনগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, বাহ্রায় মো. সাফিল উদ্দিন মিয়া, কৈলাইলে বশির আহমেদ, আগলায় শিরিন চৌধুরী, গালিমপুরে মো. আজিজুর রহমান ভূঁইয়া এবং চূড়াইন ইউনিয়নে মো. আব্দুল জলিল।
