শাহজালালে ডমেস্টিক টার্মিনালে এমটিবির এয়ার লাউঞ্জ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৮ পিএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনালে গ্রাহকদের জন্য এমটিবি এয়ার লাউঞ্জ উদ্বোধন করেছে। এমটিবির পরিচালক, কার্যনির্বাহী পর্ষদের চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ লাউঞ্জটি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সদস্য এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান, গোল্ডহিল অ্যালায়েন্সের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল একেএম ইব্রাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত