সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনী বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলী আকবর নিহত হয়েছেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনী বাড়ী বাজারে এ ঘটনা ঘটে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনী বাড়ী বাজারে রাস্তার পাশে একটি দোকানে অবস্থান করছিলেন আলী আকবার। তখন দুর্বৃত্তরা তাকে গুলি করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। ঘটনা তদন্তে গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
