মহাসড়কের পাশে পড়ে ছিল ২ যুবকের মরদেহ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৩ পিএম

নরসিংদীর শিবপুর অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের হত্যার পর দুর্বৃত্তরা সেখানে ফেলা রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

 বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করে শিবপুর থানা পুলিশ।

প্রাথমিকভাবে নিহত দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকার শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডে মহাসড়কের পাশে গলায় চাদর প্যাঁচানো অবস্থায় দুটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

পরে পুলিশে খবর দিলে ইটাখোলা হাইওয়ে পুলিশ এবং শিবপুর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, ‘স্বাভাবিক দুর্ঘটনা না এটা। কেউ মেরে ফেলে গেছে হয়তো। শিবপুর থানা পুলিশ কাজ করছে এটা নিয়ে।’

শিবপুর মডেল থানার ওসি সালাহ উদ্দিন বলেন, ‘কে বা কারা মেরে ফেলে গেছে। এখন পর্যন্ত মরদেহের কোনো পরিচয় মেলেনি। আমরা মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত