নিজস্ব স্বাচ্ছন্দ্য আর দেশি পণ্যকে মানুষের কাছে জনপ্রিয় করার অভিপ্রায় থেকে ২০১৫ সালে রঙদারুর যাত্রা শুরু হয়। এটি একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির কর্ণধার রুশনান মুর্তজা লুবা বলেন, ‘পোশাকে সুতি এবং দেশি কাপড় নিয়ে কাজ করাই আমাদের প্রাধান্যের বিষয়। বেশিরভাগ পণ্য একেবারে রঙদারুর নিজস্ব ডিজাইন। পোশাকের মানের সাথে সামঞ্জস্য রেখেই দাম নির্ধারণ করি আমরা।’
তিনি আরও জানালেন, সময়ের চাহিদাকে সামনে রেখে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস এবং ঢাকার ভিতরে বিভিন্ন হোম ডেলিভারি প্রতিষ্ঠানের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি প্রক্রিয়ায় পণ্য পৌঁছে দেওয়া হয়।
