পাকিস্তানের ১০০ সেনাকে হত্যার দাবি বেলুচ আর্মির

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৬ এএম

পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে জাতীয় গ্যাস প্রকল্প, অবকাঠামো ও সামরিক বাহিনীকে লক্ষ্য করে কয়েক দশক ধরে একের পর এক হামলা চালাচ্ছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএফ)। সর্বশেষ এমন দুটি হামলায় ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছিল রয়টার্স। তবে এই সংখ্যা শতাধিক হতে পারে বলে আশঙ্কা জেগেছে বিএলএফের দাবির পরিপ্রেক্ষিতে। দেশটির মিডিয়া রিপোর্ট বলছে, পাকিস্তানের ১০০ সেনাকে হত্যা করেছে বলে দাবি করছে বিএলএফ। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) হামলার বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, প্রথম হামলাটি বেলুচিস্তান জেলার পাঞ্জগুরে হয়েছে।

গত বৃহস্পতিবার রয়টার্স জানায়, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় যে ১৯ জন নিহত হয়েছেন তাদের মধ্যে চারজন পাক সেনাসদস্য ও ১৫ জন বিচ্ছিন্নতাবাদী। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ বৃহস্পতিবার এক ভিডিও বিবৃতিতে এ সম্পর্কে বলেন, বুধবার রাতে হামলা হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী এই হামলার সমুচিত জবাব দেবে।

আইএসপিআর জানিয়েছে, প্রথম হামলার কয়েক ঘণ্টা পরে হামলাকারীরা বেলুচিস্তানের নৌশকিতে একটি নিরাপত্তা শিবিরে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু সৈন্যরা তাদের প্রচেষ্টা ব্যর্থ করে এবং চার হামলাকারীকে হত্যা করে। সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে উভয় হামলাই সফলভাবে নস্যাৎ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত