১০ বছরের রেকর্ড তুষারপাত দার্জিলিংয়ে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৬ পিএম

গত ১০ বছরের ইতিহাসে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে ভারতের দার্জিলিংয়ে। গত বুধবার থেকে তুষারপাত শুরু হয়েছিল, শনিবারেও আবহাওয়ার কোনো পরিবর্তন হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালডটইনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে তুষারপাত শুরু হয়েছে কালিম্পঙেও। পুরু বরফের চাদের ঢেকেছে বিস্তীর্ণ এলাকা। কালিম্পঙের লাভা, রিশপের মতো অঞ্চলেও তুষারপাতের কারণে বরফে ঢেকেছে গোটা এলাকা।

দীর্ঘদিন পর ফের পর্যটনকেন্দ্রগুলো খোলার নির্দেশ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই ফের পাহাড়ে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকেরা।

দার্জিলিংয়ের আশপাশে যারা রয়েছেন, এই মৌসুমে এই তুষারপাত তারা বেশ উপভোগ করছেন।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ১০ বছর পর বরফের চাদরে ঢেকেছে লাভা-রিশপ। ফলে সেখানকার পর্যটকরাও অত্যন্ত উচ্ছ্বসিত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্যদিকে তুষারপাতের কারণে যানজটের সমস্যা দেখা দিয়েছে। পুরু বরফ জমতেই ধীর গতিতে চলছে সমস্ত যানবাহন। ইতিমধ্যেই যদিও বরফ সরানোর কাজ শুরু হয়ে গেছে। দার্জিলিং সহ কালিম্পংয়ের রাস্তাতেও চলছে বরফ সরানোর কাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত