শেখ হাসিনার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। সরকারকে এখন আর বিদেশের কাছ থেকে সাহায্য নিতে হয় না। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ।
গতকাল ভোলার চরফ্যাশন উপজেলায় ব্রজগোপাল টাউন হলে সুধী-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান, ভোলা জেলা প্রশাসক তৌফিক ইলাহি চৌধুরী, পুলিশ সুপার সাইফুল ইসলাম, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন।
