মাদককেন্দ্রিক খুন দাবি

শিবপুরের জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:০১ পিএম

নরসিংদীর শিবপুরে মাদক কারবারের আধিপত্য ও টাকা লেনদেনের বিরোধে জোড়া খুন সংঘটিত হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। গতকাল রবিবার ভোরে রায়পুরা থানার দৌলতকান্দি গ্রামে অভিযান চালিয়ে এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তারের পর দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

গ্রেপ্তারকৃতরা হলেন উমেদ আলী (৩৫) ও আকরাম হোসেন (৩৪)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৩ ফেব্রুয়ারি দুপুরে শিবপুরের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশ থেকে বস্তাবন্দি অজ্ঞাত দুই তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ নিশ্চিত হয় নিহত দুই যুবক হলেন পলাশ উপজেলার খানেপুর গ্রামের রুবেল মিয়া (২৫) ও নরসিংদী সদর উপজেলার শাহেপ্রতাব এলাকার জাহিদ হোসেন রাজু (৩০)। এরপর হত্যাকান্ডের রহস্য উদঘাটনে নামে র‌্যাব।

লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, তারা সিলেট থেকে মাদক এনে নরসিংদী ও এর আশপাশে বিক্রি করতেন। মাদক কারবারে আধিপত্য ও টাকা লেনদেনের বিরোধে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাধবদী, রায়পুরা ও ঢাকার বাড্ডা থানায় একাধিক মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত