রোজ ডে: যৌবন ধরে রাখতে গোলাপের উপকারিতা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০২ পিএম

ফেব্রুয়ারির প্রথম ১৫ দিন নানা দিবস পালিত হয়। এই দিবসগুলো বিশেষ করে তরুণেরা বেশি পালন করে। অনেকের জীবনযাপনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে দিবসগুলো।

সোমবার ‘রোজ ডে’ পালন করা হয়। তবে, গোলাপের অনেক উপকারিতা রয়েছে।

গোলাপের অনেক উপযোগিতা ও উপকারিতা নিচে তুলে ধরা হলো-

ত্বকের পরিচর্যায় অন্যতম জনপ্রিয় ও উপকারী উপাদান হল গোলাপ। বহু শতাব্দী ধরেই ত্বকের যত্ন নিতে গোলাপ জল, গোলাপের তেল, পাপড়ি ব্যবহার করা হচ্ছে। আধুনিক যুগেও ত্বক ভালো রাখতে গোলাপের বিকল্প নেই।

গোলাপে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল থাকে। তার ফলে ত্বক ভালো থাকে, নানা সমস্যা দূর হয়। গোলাপের তেল ত্বকের শুকনো ভাব দূর করে। ত্বকে ভাঁজ ও দাগ দূর করে গোলাপ। টোনার হিসেবেও ব্যবহার করা যায় গোলাপ জল।

চর্মরোগ দূর করতে গোলাপ জলের জুড়ি মেলা ভার। নিয়মিত গোলাপ জল লাগালে ত্বক ভালো থাকে, চর্মরোগ দূর হয়।

গলা ব্যথা হলেও গোলাপ জল ব্যবহার করা যায়। বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে গলা ব্যথা সারানোর জন্য গোলাপ জল ব্যবহার করা হচ্ছে। এর পার্শ্ব-প্রতিক্রিয়াও খুব একটা নেই।

ত্বকে নানা সংক্রমণ দূর করতেও ব্যবহার করা হয় গোলাপ জল। এমনকি, চোখের ওষুধ হলেও গোলাপ জল ব্যবহার করা হয়। চোখ লাল হয়ে গেলে গোলাপ জল দিলে উপকার পাওয়া যায়।

গোলাপের পাপড়িতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের কোষগুলোকে রক্ষা করে। ফলে নিয়মিত গোলাপ জল লাগালে ত্বক ভালো থাকে।

গোলাপ জল অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহার করা যায়। যে কোনো ক্ষত দ্রুত সারিয়ে তোলে গোলাপ জল। কেটে গেলে, পুড়ে গেলে বা কোনো ক্ষত হলে নিয়মিত গোলাপ জল লাগালে দ্রুত সেরে যায়।

ক্লান্তি দূর করতে এবং মন ভালো রাখতেও ব্যবহার করা যায় গোলাপ। গবেষণায় দেখা গিয়েছে, গোলাপ স্নায়ুর ওপর প্রভাব ফেলে। তার ফলে ক্লান্তি ও উদ্বেগ দূর হয়।

অকালে ত্বক বুড়িয়ে যাওয়া ঠেকাতেও ব্যবহার করা হয় গোলাপ জল। নিয়মিত গোলাপ জল লাগালে ত্বক ভালো থাকে, ত্বকের ওপর বয়সের প্রভাব পড়ে না।

হজমশক্তি বাড়াতেও সাহায্য করে গোলাপ। ২০০৮ সালে একটি গবেষণায় দেখা গিয়েছে, খাবার ঠিকমতো হজম না হলে গোলাপ জল খেলে উপকার পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত