‘গ্যাসের ট্যাবলেট’ সেবন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৫ পিএম

টাঙ্গাইলের মধুপুরে প্রেম-সংক্রান্ত বিষয়ে অভিমান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

ওই ছাত্রের নাম প্রিতম কুমার সিংহ (২১) ওরফে আকাশ। তিনি মধুপুর পৌরশহরের মাধবী হলের মালিক উত্তম কুমার সিংহের একমাত্র ছেলে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি মধুপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

পারিবারিক সূত্র জানায়, রবিবার মধ্য রাতে গ্যাসের ট্যাবলেট (কীটনাশক) সেবন করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত আকাশকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে ময়মনসিংহ নেয়ার পথে তার মৃত্যু হয়। দুপুরে মধুপুর কেন্দ্রীয় শ্মশানে তাকে দাহ করা হয়েছে।

মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হাসান বলেন, এ ধরনের একটি খবর শুনেছি। তবে অভিযোগ পাওয়া যায়নি। আমরা বিষয়টা খতিয়ে দেখছি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত