ময়মনসিংহ মেডিকেলে করোনায় একজনের মৃত্যু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৭ এএম

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনায় সংক্রমিত একজনের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তি ময়মনসিংহের বাসিন্দা শামসুর রহমান (৭০)।

করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা ওয়ার্ডে ২৪ জন নতুন ভর্তিসহ ৯২ জন চিকিৎসাধীন আছেন। আইসিইউতে আছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৪৪টি জনের নমুনা পরীক্ষা করে ১৭৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৭ দশমিক ১৩ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত