পোশাক খাতের শ্রমিকদের বীমা সেবার আওতায় আনার লক্ষ্যে বিকাশের মাধ্যমে প্রথমবারের মতো স্বাস্থ্য, সঞ্চয় ও জীবন বীমার সুবিধা নিয়ে বিশেষ ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। এখন থেকে কারখানা প্রাঙ্গণে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ‘আস্থা’ ও ‘বন্ধু’ পলিসি দুটি নিতে পারবেন শ্রমিকরা।
গত রবিবার গাজীপুরের তুরাগ গার্মেন্টস অ্যান্ড হোসিয়ারি মিলস লিমিটেড এবং মাছিহাতা সোয়েটার্স লিমিটেড কারখানা দুটিতে শ্রমিকদের পলিসি খোলার মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, তুরাগ গার্মেন্টস অ্যান্ড হোসিয়ারি মিলস লিমিটেডের পরিচালক লে. কর্নেল খালিক-উল হাসান (অব.), মাছিহাতা সোয়েটার্স লিমিটেডের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) মো. ফিরোজ কবির প্রধানসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি
