আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি ইউএস’ বিশেষ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
‘নিজেকে দিয়ে শুরু’ স্লোগানে উজ্জীবিত এ সংগঠন মনে করে, ভালোবাসা শুধু নারী-পুরুষের মধ্যে আবদ্ধ নয়। মানবতার স্বার্থে আমাদের সমাজ, দেশ ও সর্বোপরি মানুষের জন্য অনেক কিছু করণীয় আছে। এ জন্য সরকার বা রাষ্ট্রের উদ্যোগের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। সীমিত সাধ্যেই অনেক কিছু করা সম্ভব।
আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ১২.৩০ মিনিট থেকে ভালোবাসাকে অর্থবহ করার লক্ষ্যে চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি ইউএস’ ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পিছিয়ে থাকা মানুষের মাঝে ‘ভালোবাসা বক্স’ উপহার দেবে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ উদ্যোগ সফল করতে সবহার সহযোগিতা প্রত্যাশা করে।
