খুলনায় পাঁচ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৮ পিএম

খুলনা বিভাগের পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন।

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় খুলনা বিভাগীয় প্রশাসন ও মহিলাবিষয়ক দপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

২০২০-২১ অর্থবছরে খুলনা বিভাগের পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী খুলনার নুরজাহান খানম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সাতক্ষীরার প্রফেসর শামসুন নাহার,  সফল জননী ক্যাটাগরিতে চুয়াডাঙ্গার জাহানারা পারভীন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নড়াইলের লাভলী ইয়াসমিন এবং সমাজ উন্নয়নে খুলনার হালিমা ইসলাম।   

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর পক্ষে খুলনার বিভাগীয় কমিশনার শ্রেষ্ঠ জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত