চকরিয়ায় ৫ ভাই নিহত

পিকআপচালকের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার হয়নি কেউ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৮ এএম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে পিকআপের চাপায় ৫ ভাই নিহতের ঘটনায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে নিহতদের আরেক ভাই প্লাবন শীল অজ্ঞাত পিকআপচালককে আসামি করে চকরিয়া থানায় মামলাটি করেন। চকরিয়া থানার ওসি মোহাম্মদ ওসমান গণি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে প্লাবন বাদী হয়ে অজ্ঞাত পিকআপচালককে আসামি করে মামলাটি করেন।

মঙ্গলবার বিকেলে পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে চালক এখন পর্যন্ত পলাতক রয়েছে। ওসি জানান, যেহেতু পিকআপটি জব্দ করা হয়েছে, তারই সূত্র ধরে চালক ও মালিককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে মঙ্গলবার ভোরে দুর্ঘটনায় ৫ ছেলেকে হারিয়ে মা মিনু রানী শীল পাগলপ্রায়। মাত্র ১০ দিন আগে মারা যান তার স্বামী সুরেশ শীল। শুদ্ধি স্নানের দিনেই বাবার শ্মশান থেকে ফেরার পথে পিকআপ কেড়ে নিল ৫ সন্তানের প্রাণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত