সিরাজগঞ্জ ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৪ পিএম

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি রেলক্রসিংয়ে বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।

খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানা-পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি হারুন অর রশিদ মৃধা জানান, এদিন সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় পৌঁছালে অজ্ঞাত ওই নারী রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সিরাজগঞ্জ রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত