ঝিনাইদদহ সদর উপজেলার পোড়াহাটি মধ্যপাড়া গ্রামে মেহগী বাগানে বিবিজান খাতুন (৫০) নামের এক নারীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইয়াদ আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬।
বৃহস্পতিবার বিকেলে দিকে এ ঘটনা ঘটে। নিহত বিবিজান খাতুন ওই গ্রামের আনা মিয়ার স্ত্রী।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনর্চাজ শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিবিজান খাতুন বিকেলে ছাগলের জন্য বাড়ি থেকে একটু দূরে মেহগনি বাগানে পাতা কাটতে যান। তখন এক ব্যক্তি তাকে বাঁশের লাঠি ও ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইয়াদ আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
ওসি আরো জানান, নিহতের লাশ ময়নাতন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে।
