ভোটে কারচুপির অভিযোগ ৯ সদস্য প্রার্থীর

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৯ পিএম

নিজের মার্কায় ভোট দিয়েছেন মেম্বার প্রার্থী (সদস্য) নিজে এবং তার পরিবার। কিন্তু ভোটের ফলাফল দেখানো হয়েছে শূন্য। গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সপ্তম ধাপের ইউপি নির্বাচনে এমন অভিযোগসহ ভোট কারচুপি ও নানা অনিয়মের কথা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন জয়পুরহাটের পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের নয়জন পরাজিত সদস্য প্রার্থী। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের বাটার মোড় এলাকায় একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী রবিউল ইসলাম রানা। এ সময় ইউনিয়নের আরও আটজন পরাজিত সদস্য প্রার্থী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রবিউল ইসলাম রানা বলেন, ‘আমি, আমার পরিবার ও আত্মীয়স্বজন ভোট দিয়েছি। কিন্তু আমার ভোটের ফল শূন্য দেখানো হয়েছে। পাঁচবিবি উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘কোনো প্রার্থী সংক্ষুব্ধ হলে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে পারেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত